আমাদের সম্পর্কে

শিক্ষা ব্লগ (Sikkha Blog) বাংলা ভাষায় সহজ ও বোধগম্য তথ্য প্রকাশের একটি স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম। সাইটটি ১৮ ডিসেম্বর ২০২০ সালে যাত্রা শুরু করে।

আমরা স্বাস্থ্য, প্রযুক্তি ও শিক্ষা–সম্পর্কিত বিষয়ে তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। সাম্প্রতিক সময়ে বাংলা ভাষাভাষী পাঠকের জন্য স্বাস্থ্যসচেতনতা, হৃদ্‌স্বাস্থ্য, ওষুধের সাধারণ তথ্য এবং নিরাপদ জীবনযাপন বিষয়ে সহজ ব্যাখ্যা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমাদের লক্ষ্য হলো জটিল বিষয়কে সাধারণ পাঠকের জন্য পরিষ্কার ভাষায় উপস্থাপন করা। প্রকাশের আগে তথ্যের প্রাসঙ্গিকতা, পাঠযোগ্যতা এবং নির্ভরযোগ্য উৎস ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। পুরোনো বা অসম্পূর্ণ তথ্য নজরে এলে প্রয়োজন অনুযায়ী লেখা হালনাগাদ করা হয়।

স্বাস্থ্যবিষয়ক লেখা কেবল সাধারণ শিক্ষামূলক তথ্যের জন্য। এটি ব্যক্তিগত রোগনির্ণয়, প্রেসক্রিপশন বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। জরুরি শারীরিক সমস্যায় দ্রুত নিবন্ধিত চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালের সহায়তা নিন।